সুষ্ঠু নির্বাচনে পরাজিত হলেও বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দেবেন বিএনপির প্রার্থী
০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে পরাজিত হলেও আপত্তি নেই জানিয়ে নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেছেন, যদি ভোট সুষ্ঠু ও অবাধ হয় তাহলে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাবো। কিন্তু নির্বাচনে কোন প্রকার কারচুপি করে কেউ পার পাবেন না।
তিনি বুধবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর এলাকায় গণসংযোগ শেষে শহরের রেলস্টেশনে বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রত্যেকে ভোট প্রদান শেষে কেউ যেন কোন প্রকার কারচুপি করতে না পারে সেলক্ষে কেন্দ্র পাহারা দেবেন। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি। সেলক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
এসময় কেন্দ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী পৌরসভা নির্বাচন। এতে আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৪ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা