করোনার টিকা নিলেন নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা গ্রহণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এবং সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে (কোভিড হাসপাতাল) টিকা গ্রহণ করেন করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা উপরোক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ।

টিকা গ্রহণকালে কোভিড-১৯ ভ্যাকসিনকে সম্পূর্ণ নিরাপদ হিসেবে অভিহিত করে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন অনতিবিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে সকলের প্রতি আহবান জানান।
সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা ব্যক্তিবর্গের ভ্যাকসিন গ্রহণ জেলার সাধারণ মানুষকে টিকা নিতে আরো উদ্বুদ্ধ করবে। এছাড়া জেলার টিকাদান কেন্দ্রগুলোতে ভীড় সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের বেগ পেতে হলেও স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য পরীক্ষা করেই দেয়া হচ্ছে করোনার টিকা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা