নরসিংদীতে বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিদেশী পিস্তলসহ নরসিংদীতে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের নেকজানপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭) ও দক্ষিণ পুরানপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৬)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম ও কাউসার মিয়াকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা নরসিংদীসহ আশপাশের জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা