নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
০৬ মার্চ ২০২১, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার বাসাইল রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খোরশেদ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি নরসিংদী সদরে একটি ফ্যাক্টরিতে জিগার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে নরসিংদীতে থাকতেন খোরশেদ। শনিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জিহাদী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহপ্রকাশ না করা হলে, মরদেহের সুরহতাল ছাড়াই হস্তান্তর করা হবে। আর যদি সন্দেহপ্রকাশ করা হয়, তবে মরদেহ সুরহতালের জন্য পাঠানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা