নরসিংদীতে ২৫০ শতাংশ অর্পিত সম্পত্তি বেদখলমুক্ত করলো এসিল্যান্ড
০৯ মার্চ ২০২১, ১০:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২৫০ শতাংশ অর্পিত সম্পত্তি বেদখলমুক্ত করেছে প্রশাসন। মঙ্গলবার (০৯ মার্চ) বিকালে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে ৫ কোটি টাকা মূল্যের এসব জমি বেদখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আমদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অধীন মাথরা মৌজায় আর এস ২৯২, ২৯৩, ২৯৪ ও ২৯৬ নং দাগে 'ক' তালিকাভূক্ত ২৫০ শতাংশ অর্পিত সম্পত্তি বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। বেদখলমুক্ত করা এসব জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৫ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এসব জমি অবৈধভাবে দখলে ছিল। এ অভিযানে আমদিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য সদর উপজেলা ভূমি অফিসের অধীনে থাকা সরকারি খাসজমি অবৈধ দখলমুক্তকরণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের তত্বাবধানে খাস/অর্পিত ভূমি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রেম সকল সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা