নজরপুরে জুবায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
২২ মার্চ ২০২১, ০৮:০৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের মোঃ আব্দুল ছাত্তার মিয়ার বড় ছেলে তরুণ ও মেধাবী জুবায়ের মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নজরপুর ইউনিয়নবাসী। সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে নজরপুর ইউনিয়নের চেঙ্গাতুলি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে নিহত জুবায়েরের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। এ সময় হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত হত্যাকারী ও দোষী-অভিযুক্তদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় শিক্ষক সিফর আলী, সমাজসেবক বরকত উল্লাহ, সাব্বির ভুঁইয়া, নিহত জুবায়েরের ছোট ভাই-বোন ও এলাকাবাসীসহ গণ্যমান্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নজরপুর গ্রামের পাশে আলিপুর গ্রামে ওয়াজ মাহফিলের পাশে লটারী খেলাকে কেন্দ্র করে নিহত জুবায়ের ও স্থানীয় কিছু কিশোরের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে নিহত জুবায়েরের উপর টেঁটা নিয়ে হামলা করা হলে সে গলায় টেঁটাবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি