সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে নরসিংদীতে মানববন্ধন
১৯ মে ২০২১, ০১:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে শহরের উপজেলা মোড়ের প্রেসক্লাবের সামনে নরসিংদীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন থেকে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তাকে হেনস্থা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়।
জাতীয় তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি নরসিংদীর সদস্য সুমন আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন নরসিংদীর সভাপতি মঈনুল ইসলাম, নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম, প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার দে, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, চিত্রশিল্পী প্রাণতোষ দত্ত, গল্পকার শাদমান শাহিদ, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক মমিন আফ্রাদ, অনুভবে নরসিংদী ফেসবুক গ্রুপের এডমিন রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা নরসিংদীর সভাপতি পল্টন দাস ও সাংগঠনিক সম্পাদক সীমান্ত সাহা প্রমুখ।
এ সময় নরসিংদীর সাংবাদিকদের মধ্যে মানববন্ধনে অংশ নেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের আইয়ুব খান সরকার, ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, এশিয়ান টেলিভিশনের আকরাম হোসেন, সময় টেলিভিশনের আশিকুর রহমান, প্রথম আলোর প্রণব কুমার দেবনাথ, নিউজ টুয়েন্টিফোরের হৃদয় খান ও বাংলা টেলিভিশনের শরীফ ইকবাল রাসেল প্রমুখ।
মানববন্ধনের অন্যতম আয়োজক মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান, আমরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। একই সঙ্গে অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইনের মত কালো আইন বাতিল চাই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা