সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে প্রেসক্লাবের মানববন্ধন
২০ মে ২০২১, ১১:৫৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদী প্রেসক্লাব। বৃহস্পতিবার (২০ মে) সকালে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলার ৬ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোসহ তাকে আটকে রেখে হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করার নিন্দা জানানো হয়। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করছেন সাংবাদিকরা। অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে সাংবাদিক সমাজ বৃহৎ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বক্তারা।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ, দৈনিক সমকালের প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, সাপ্তাহিক সাতদিনের কণ্ঠের সম্পাদক হামিদুল হক আহাদ, ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সঞ্জিত কুমার সাহাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা