নরসিংদীতে যাত্রীবাহি বাস থেকে বৃদ্ধ যাত্রীর মরদেহ উদ্ধার
০৮ জুন ২০২১, ০৭:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহি বাস থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ জেলা কারাগারের সামনে একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাস চালক ও সহকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটের হুমায়ূন চত্বর থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে ওঠেন ওই বৃদ্ধ। ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় তার নামার কথা থাকলেও তিনি নামেননি। পরে বাসটি নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঘুমন্ত মনে করে ওই বৃদ্ধ যাত্রীকে ডাকাডাকি করেন বাসের সহকারী ও যাত্রীরা। এসময় তাকে সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মহাসড়কের নরসিংদীর ভেলানগরে জেলা কারাগারের সামনে বাসটি থামিয়ে উপস্থিত পুলিশকে অবহিত করেন বাসের চালক ও সহকারী। এসময় পুলিশ আনুমানিক ৭৫-৮০ বছর বয়সী দাড়িওয়ালা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করতে পারেনি। তার সঙ্গে কোন প্রকার কাগজপত্র বা মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা