হাজীপুরে মদের জন্য টাকা না দেওয়ায় হামলায় ৪ জন আহত
১০ জুন ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাদকের জন্য টাকা না দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। হামলায় আহতদের একজনের পেটে ক্ষুর দিয়ে আঘাত করলে তাঁর পেট কেটে যায়। আজ বুধবার (৯ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বউবাজার এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।
হাজীপুরের বৌবাজার এলাকার অজিত দাসের ছেলে সুজন দাস (৩০) এর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে । সুজন এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে।
এই ঘটনায় আহতরা হলেন, হাজীপুরের বউবাজার এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২২), মৃত নূরুল ইসলামের ছেলে মো. হারুন মিয়া (৫০), মোতালিব মিয়ার ছেলে নয়ন মিয়া (২০) এবং কমল দাসের ছেলে হৃদয় দাস (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সুজন বউবাজার এলাকার লোকনাথ মন্দিরের সামনে আসেন। এ সময় সজিব, নয়ন ও হৃদয় সেখানে অবস্থান করছিলেন। সুজন সেখানে এসেই তাদের উদ্দেশ্যে বলেন, মদের জন্য টাকা দিতে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে সুজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পর ২/৩ জন নিয়ে আবার আসেন। এসেই সজিবের পেটে ক্ষুর দিয়ে আঘাত করলে তাঁর পেট কেটে যায়। বাধা দিতে এগিয়ে এলে সজিবের বাবা হারুন মিয়াকেও আহত করা হয়। এ সময় তাদের ক্ষুরের আঘাতে ও মারধরে আরও আহত হন নয়ন ও হৃদয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
আহত চারজনের মধ্যে সজিব, হারুন মিয়া ও হৃদয় নামের তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন উপস্থিত ব্যক্তিরা। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, বিবদমান দুইটি গ্রুপই হাজীপুর এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হামলার ঘটনায় মোট ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সজিব নামের একজনের পেট ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। হামলার এই ঘটনায় অভিযুক্ত সুজনকে আটকের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা