নরসিংদীতে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
২৯ জুন ২০২১, ১২:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টায় নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চটার্মিনালের সামনে থেকে তাদের আটক ও গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পায়েশকা এলাকার মোঃ আলফাজের ছেলে সঞ্জু মিয়া (২৪), শেরপুর জেলার শ্রীবরদী কুরুয়া এলাকার মোরশেদ শেখের ছেলে সজিব শেখ (৩২) ও একই এলাকার কাহের আলীর মেয়ে তাসলিমা খাতুন (২৭)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এর নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় তিনজনকে আটক ও তাদের দখল থেকে পুটলি বাঁধা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌপথে নরসিংদীতে এসে সড়কপথে টঙ্গীতে গাঁজার চালান সরবারাহ করছিল। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা