নরসিংদীতে অসহায় মানুষের মধ্যে ছাত্রলীগের সবজি বিতরণ
১২ জুলাই ২০২১, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১২ জুলাই) দুপুরে নরসিংদী পৌর এলাকার খাটেহারায় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর উদ্যোগে এসব সবজি বিতরণ করা হয়। বিতরণ করা সবজির মধ্যে ছিল কাকরোল, পটল, বেগুন, ঝিংগা ও জালি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি শেখ রাজিব সরকার, সিনিয়র সহসভাপতি শেখ ওমর ফারুক রাজীব, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনা পরিস্থিতি ও লকডাউনে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ছাত্রলীগের এই উদ্যোগ। করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। সেই ধারাবাহিকতায় আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি যতদিন থাকবে অসহায় মানুষের জন্য নরসিংদী জেলা ছাত্রলীগ কাজ করে যাবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা