নরসিংদীতে কোভিড হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান
২৪ জুলাই ২০২১, ০৮:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে একটি ফাউন্ডেশন। শনিবার বিকাল ৫টায় কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয় হয়।
জানা গেছে, করোনা সংকটময় পরিস্থিতিতে রায়পুরা উপজেলার বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য একশত বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে ওই ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল এসব সিলিন্ডার হস্তান্তর করেন।
জেলার পক্ষ থেকে সিলিন্ডারগুলো গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় জেলা প্রশাসক অক্সিজেন সিলিন্ডারদাতা বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সিজেনের এই ১০০টি বড় সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবেলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।
সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালের মুখপাত্র ডা. এএনএম মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা