নরসিংদীতে ১৪ মামলার দুই আসামী গ্রেপ্তার
২৭ জুলাই ২০২১, ০৮:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ১৪ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় শহরের সাটিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার আ: কাদির মিয়ার ছেলে আবু তালেব (৩৬) ও পশ্চিম দত্তপাড়া মহল্লার মোঃ হারুন অর রশিদ এর ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে রবি (৩৪)।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, আবু তালেব এর বিরুদ্ধে সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক, অস্ত্র আইনসহ মোট ০৫টি মামলা রয়েছে। মোঃ রবিউল ইসলাম ওরফে রবির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও একাধিক মাদক মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে। গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা শহরের সাটিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা