মাধবদীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করলো স্বেচ্ছাসেবী সংগঠন
৩০ জুলাই ২০২১, ০৪:৫৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট লাঘবে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে নরসিংদীর মাধবদীর স্বেচ্ছাসেবী সংগঠন সাপোর্ট ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মাধবদীর দেওয়ান মঞ্জিলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাপোর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মোঃ রোমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ আল-আমিন সরকার। এ সময় সংগঠনটির সদস্য লায়ন মোবারক ভুঁইয়া, নাঈম দেওয়ান, কাউসার মিয়া, রাজু আহমেদ, বিল্লাল হোসাইন বিপ্লব, মো. তানভীর ও সুইটি আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার বলেন, করোনা ভাইরাসের প্রকোপে নরসিংদীর অবস্থা ক্রমেই ভয়াবহতার দিকে এগিয়ে চলেছে। সর্বশেষ নমুনা পরীক্ষার প্রায় ৪৭ শতাংশ এখানে করোনা পজিটিভ। ভয়াবহ এই বিপর্যয়ের সময়ে একঝাঁক তরুণ ছাত্রদের সমন্বয়ে গঠিত সাপোর্ট ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তাই যুবসমাজের এ মহতি উদ্যোগকে নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে সাপোর্ট ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি তিনি আহ্বান জানান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোমান মিয়া জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবার ব্রত নিয়ে আগ্রহী সদস্যদের সমন্বয়ে চলতি বছরের ২৬ শে মার্চ আমাদের এ সংগঠনের যাত্রা শুরু হয়। এই দল করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহযোগিতা করবে। বর্তমানে স্বল্প সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি