নরসিংদীতে অস্ত্র ও লুট হওয়া গরুসহ ৬ ডাকাত গ্রেপ্তার
১৩ আগস্ট ২০২১, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অস্ত্র ও লুট হওয়া গরুসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ। তার আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার নতুন বাস স্ট্যান্ড মুক্তি চত্বরের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৯ আগস্ট পলাশের ঘোড়াশালে ডিবি পুলিশ পরিচয়ে গরুর ফার্মে প্রবেশ করে ৯ টি গরু লুট করে নিয়ে ডাকাতরা।
গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার সোহরাব আলীর পুত্র আক্কাস আলী (৩০), একই জেলার মির্জাপুর থানার মাঞ্জু মিয়া (৩২), বাসাইল থানার আবদরি রহমানে পুত্র খোকন মিয়া (৩৪), খুলনার হরিনটানা থানার মৃত বুইদার পুত্র মামুন মিয়া (৩৫),একই জেলার বাটিয়াঘাটা থানার মৃত মুর্শিদ শেখের পুত্র ইউসুফ শেখ (৩০) ও যোশর জেলার মনিরামপুর থানার বাবর আলীর পুত্র আরিফুল ইসলাম (৪০)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুত নিচ্ছে বলে গোপন সংবাদ আসে নরসিংদী জেলা পুলিশের কাছে। তারপর নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল বাশার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী ওয়ান শুটার গান, গুলির কার্তুজ, গ্রেন্ডার মেশিন, ৮ টি গরু, তিন চাকার একটি মাহেন্দ্রা গাড়ি ও লোহার গ্রীল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গত ৯ আগস্ট পলাশের ঘোড়াশাল থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৯ টি গরু ডাকাতিতে তারা জড়িত ছিল এবং গতরাতেও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য স্বীকার করেছে। তাছাড়া, ঘোড়াশাল থেকে চুরি হওয়া ৯ টি গরুর মধ্যে ৮ টি গরু ইতোমধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আজকের বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আসামীদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পেরন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা