নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
২৯ আগস্ট ২০২১, ০৬:২১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর রেলগেইট সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইটের আনুমানিক ১০০ গজ দূরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইট এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে তাঁর বাম পা ও ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারের পর নিহতের লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান, সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি