নরসিংদীতে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। এর আগে বুধবার সদর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সদর থানার পৌর এলাকার সাটিরপাড়ার মোঃ কাশেম মুন্সীর ছেলে মোঃ শাহজাহান মিয়া (৪২), ব্রাহ্মনপাড়ার মোঃ সোহরাব মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৫), পশ্চিমকান্দা পাড়ার কামালের ছেলে রুবেল (২৪), সাটিরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শাকিল ওরফে বড়ি শাকিল (২৬) ও চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘােড়াদিয়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে জামাল মিয়া (৩৮)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিরোধী পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি