নরসিংদীতে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
"মুজিব বর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি।
নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেন এর বাড়িতে ফুল, ফল, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণের মধ্য দিয়ে চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জলবায়ু ট্রাস্ট এর অর্থায়নে ২০২০-২১ অর্থবছরের সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত পাঁচ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
এসময় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বন বিভাগের চারা বিতরণ কার্যক্রম প্রশংসনীয়। গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবনযাপন অচল। গাছপালা থেকে আমরা আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলসহ খাদ্যশস্য পাই। এছাড়া প্রয়োজনীয় জ্বালানিও আমরা গাছ থেকে পাই। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে।
চারা বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, নরসিংদী বন বিভাগের কর্মকর্তা মো: আব্দুর রশিদ, আব্দুস ছালাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা