নরসিংদীতে শেখ রাসেল দিবস উপলক্ষে তালের চারা রোপন
১৮ অক্টোবর ২০২১, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জম্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে নরসিংদীতে তালের চারা রোপন করেছে কৃষি বিভাগ। সোমবার নরসিংদী সদর উপজেলার ধামেরভাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের এক পাশে ১০০টি তালগাছের চারা রোপন করা হয়।
সচেতনতা বৃদ্ধির জন্য ধামেরভাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এসব চারা রোপন করা হয়।
নরসিংদী সদর উপজেলা কৃষি অফিস জানায়, শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল উপজেলায় একযোগে ১০০টি করে তালগাছের চারা রোপনের সিদ্ধান্ত হয়। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বজ্রপাত রোধে এসব তালের চারা রোপন করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ ছাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) দীপক কুমার দাস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহুয়া শারমিন মুনমুন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ হাদিউর রহমান ও সদর উপজেলায় কর্মরত সকল উপসহকারী কৃষি অফিসারসহ মহিষাশুড়া ইউপি সদস্য ধামেরভাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা