সাবেক মেয়র লোকমান হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালন
০১ নভেম্বর ২০২১, ০৫:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবারবর্গ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও দিনটি উপলক্ষে নরসিংদী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৫টি স্থানে করা হয় দোয়া ও গণভোজ।
সকালে পরিবারের পক্ষ থেকে নরসিংদী পৌর কবরস্থানে লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রয়াত মেয়র লোকমানের সহধর্মিনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, প্রয়াত পৌর মেয়রের ছোট ভাই সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, প্রয়াত মেয়র লোকমানের মা’সহ স্বজনরা।
এসময় অন্যান্যের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদীর ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি