আলোকবালীতে নির্বাচনী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা
০৮ নভেম্বর ২০২১, ০১:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৩ দিন পর রোববার দিবাগত রাতে স্বপন মিয়া নামে নিহতদের এক স্বজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এই হত্যা মামলা করেন।
মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে।
সোমবার সকালে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, হত্যার ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধসহ ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা