প্রথম আলোর ২৩ বছর পুর্তিতে নরসিংদীতে কেককাটা, সম্মাননা প্রদান
০৯ নভেম্বর ২০২১, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রথম আলোর ২৩ বছর পুর্তি উদযাপন উপলক্ষে নরসিংদীতে কেককাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। স্থানীয় সংগঠনগুলোর কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে বক্তব্য দেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ। তারপরই অনুষ্ঠিত হয় গুনীজন সম্মাননা। সম্মাননা শেষে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। তারপরই একে একে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি পল্টন দাস সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক হৃদয় গোপাল সাহা সঞ্চালনা করেন।
সম্মাননাপ্রাপ্ত দুজন হলেন, শতাধিক বাল্যবিবাহ ঠেকিয়ে দেওয়া নারী অধিকারকর্মী রাবেয়া খাতুন শান্তি এবং নাট্যনির্দেশক ও আবৃত্তিশিল্পী জহিরুল ইসলাম মৃধা। দুজনের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানান আমন্ত্রিত অতিথিরা।
অতিথিদের মধ্যে ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান মৃধা ও বন্ধুসভার উপদেষ্টা রায়হানা সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন প্রলয় জামান, গান করেন অকৃতা সাহা, মীর শাখাওয়াৎ, ফারনাজ ইফফাত ফাইজা, আহনাফ জান্নাত পূর্ণতা এবং নৃত্য উপস্থাপনা করেন সৃষ্টি দাস প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, গণ মানুষের আকাঙ্খাকে সত্যিকার অর্থে ধারণ করেই আজ প্রথম আলো বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যমে পরিণত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি জণগণের কল্যাণ ও সচেতনতায় নানাভাবে ভূমিকা রাখছে দৈনিকটি। আমরা প্রথম আলোর উত্তরোত্তর সাফল্য দেখতে চাই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা