হাজীপুরে ১০ মামলার আসামীর মৃত্যুতে এলাকাবাসীর স্বস্তি, মিষ্টি বিতরণ
০৯ নভেম্বর ২০২১, ০৯:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাজীপুরে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ পালানোর সময় নদীতে পড়ে ১০ মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সুজন সাহার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। তার মৃত্যুর খবরে এলাকায় মিষ্টি বিতরণও করে এলাকাবাসী। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় হাড়িধোয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীপুর এলাকার অজিত সাহার ছেলে সুজন সাহার বিরুদ্ধে চুরি ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১০ টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে ৩ টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। মাদক, চাঁদাবাজিসহ তার সন্ত্রাসী কার্যকলাপে হাজীপুর এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শহরতলীর হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সঙ্গে সঙ্গে সে পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবলকে আঘাত করে। এসময় আসামী সুজন পালাতে গিয়ে পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেয় এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যায়। পরে পুলিশ নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় হাজীপুর এবং আশপাশের এলাকার সব বয়সী পুরুষ মহিলা স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে রাস্তায় নেমে আনন্দ মিছিল করে। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরেছে এজন্য মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানান স্থানীয়রা। সুজনের পতনের পর এই অঞ্চল থেকে সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা বন্ধ হবে না কী আবারও নতুন সুজনের সৃষ্টি হবে এমন প্রশ্ন স্থানীয়দের।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা