আলোকবালীতে নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত বন্দুক ও গুলি উদ্ধার
২৫ নভেম্বর ২০২১, ০৫:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর এলাকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় ব্যবহৃত একটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকালে মোঃ রিপন মিয়া (৪১) নামে রিমান্ডে থাকা এক আসামীর দেয়া তথ্যমতে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোঃ রিপন মিয়া নেকজানপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে।
এর আগে গত ৪ নভেম্বর চরাঞ্চলের নেকজানপুর এলাকায় ইউপি নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ তিনজন নিহত হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় আসামী মোঃ রিপন মিয়াকে দুই দিনের রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রিপন জানায় গত ৪ নভেম্বর সকালে নেকজানপুর এলাকায় মেম্বার প্রার্থী আবু খায়ের পক্ষের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় ব্যবহৃত অস্ত্র রিপনের হেফাজতে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে নেকজানপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের ফজলুল হকের বাড়ির পশ্চিম পাশে বালু মাটির নিচে হতে ১টি দেশীয় তৈরী পুরাতন একনালা বন্দুক ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার আসামী রিপন আদালতে জবানবন্দি প্রদান করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা