নবগঠিত নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
০৬ জুন ২০২২, ০৭:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আবদুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভুঁইয়া, আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন ও এ কে এম গোলাম কবির কামালসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের নাম উল্লেখ করে কমিটির পরিচতি ঘোষণা করেন।
গত সোমবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীকে সদস্য সচিব মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা