নরসিংদীতে শিক্ষকের স্ত্রী হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
৩০ জুন ২০২২, ০২:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঘরে ঢুকে শিক্ষকের স্ত্রীকে গলাকেটে হত্যার ৫ মাস পার হলেও রহস্য উদঘাটন করতে না পারার প্রতিবাদসহ সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধন করে শিক্ষক সমাজ।
কলেজ শিক্ষক পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, চলতি বছরের ২৮ জানুয়ারি নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজের পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মতিউর রহমানের স্ত্রী মানসুরা আক্তার ইতিকে বাসায় ঢুকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করার ৫ মাস পার হলেও হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে তদন্তকারী সংস্থার গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র্র বিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চতকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চলমান হয়রানী ও লাঞ্চিত করার প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে কলেজ শিক্ষক পরিবারের (কশিপ) এর সভাপতি আব্দুল বাতেন মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও প্রভাষকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা