বিএনপি নেতা মনজুর এলাহীর জামিন না মঞ্জুর
২৯ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব, শিবপুর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর জামিন না মঞ্জুর করে আবারও কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৯ অক্টোবর) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ নেওয়া হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মনজুর এলাহীকে নতুন করে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সড়কে গাড়ী থেকে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মঙ্গলবার (২৪ অক্টোবর) নরসিংদী আদালতে নেওয়া হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গত বুধবার পূণরায় জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন ও রাষ্ট্র পক্ষের রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করেন।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী হওয়ায় মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়।
শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার বলেন, ২৮ তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে মিথ্যা ও গায়েবী মামলায় জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহীকে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যা খুবই দু:খজনক। তিনি অবিলম্বে মনজুর এলাহীর মুক্তি দাবী করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি