মেয়র লোকমান হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী পালন
০১ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌরসভার প্রয়াত জনপ্রিয় মেয়র লোকমান হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১ নভেম্বর বুধবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদী পৌর কবরস্থানে প্রয়াত মেয়র লোকমান হোসেন এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন। এরপর সেখানে মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতি সৌধেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা, শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে ৫ দিনের কর্মসূচী ঘোষণা করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। কর্মসূচীর মধ্যে রয়েছে রক্তদান, খাবার বিতরণ, আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রম।
২০১১ সালের ১ নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও