নরসিংদীতে শ্রমিকের লাশ উদ্ধার, প্রতিবাদে ব্যবসায়ীর কারখানা ও বাড়িতে আগুন
১৬ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শালিধায় নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে এক টেক্সটাইল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবাদে হোসেন আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি ও ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ শুক্রবার দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম মো. রুবেল (১৮)। তিনি নরসিংদীর মনোহরদীর কৃষ্ণপুর এলাকার আকাশ মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকার ইয়ামিন টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের পরিবার ও শ্রমিকরা জানান, গত মঙ্গলবার বিকেলে চৌয়ালায় ইয়ামিনের একটি টেক্সটাইলে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে একজন শ্রমিক মারা যায়। এর পরদিন বুধবার বিকেলে টেক্সটাইলগুলো বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যায় শ্রমিকরা। শালিধা এলাকার হোসেন আলীর ফ্যাক্টরি বন্ধ করতে গেলে ওই ফ্যাক্টরির শ্রমিকদের সাথে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তিতে বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেন সেনাবাহিনীর সদস্যরা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শালিধায় অবস্থিত হোসেন আলীর ফ্যাক্টরি থেকে বেশ কিছু দূরের একটি ডোবা থেকে রুবেল নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা হোসেন আলীর ২টি টেক্সটাইল, ২টি গোডাউন ও ৫তলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনা বাহিনীর সদস্যরা। এসময় উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কয়েকজন শ্রমিক জানায়, গত বুধবার হোসেন আলীর কারখানার শ্রমিকদের সাথে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে তার কারখানার শ্রমিকরা তাকে মেরে ডোবায় ফেলে রেখেছে। তাই বিক্ষুব্ধ শ্রমিক হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেয়।
এই বিষয়ে জানতে চাইলে টেক্সটাইল ব্যবসায়ী হোসেন আলী জানান, ওই শ্রমিকের হত্যাকান্ডের বিষয়ে আমি কিছুই জানি না। তাকে কে বা কারা মেরেছে তা আমার জানা নাই। আজকে আমার দুইটি ফ্যাক্টরি, দুইটি গোডাউন ও ৫তলা বাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা। এতে আমার প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, শালিধা হেলি প্যাডের পাশে একটি ডোবা থেকে একজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও