নরসিংদীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
০১ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হানিফ (৩৫) পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে।
নিহতের মা সায়েরা বেগম ও তার স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাঁর সামনে পৌছালে আগে থেকে উৎপেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করে। পিতা হত্যার প্রতিশোধ নিতে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক সোহরাব হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু