নরসিংদীর ৫ টি সংসদীয় আসনে ভোট গ্রহন শেষ হয়েছে
৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক
একটি কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে নরসিংদীর ৫ টি সংসদীয় আসনে ভোট গ্রহন শেষ হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৫ টি আসনের ৬৩২ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দাবি, একাদশ সংসদ নির্বাচনটি হয়েছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই নির্বাচনে আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে মানুষের গণজোয়ার হয়েছে। আর এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও নরসিংদী-১ আসনে বিএনপি দাবি করছে ব্যাপক অনিয়মের। বাকি আসনগুলোতে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি।
নরসিংদী-১ আসনে অনিয়মের অভিযোগ এনে পুণঃভোট গ্রহনের দাবি জানিয়েছে বিএনপির মনোনীত প্রার্থী কারাবন্দি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা ও তার প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল বাতেন। রবিবার দুপুর ২ দিকে শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সম্মেলনে শিরীন সুলতানা বলেন, ‘আমিসহ আমার কোন লোকজন ভোট দিতে পারেনি। আমরা সারারাত সজাগ থেকে সংবাদ পেয়েছি প্রশাসন ও প্রিসাইডিং অফিসারদের সহযোগীতায় আওয়ামী লীগের লোকজন রাতেই ৫০ শতাংশ ভোট মেরে ফেলেছে। তাও আমরা মনে করেছিলাম যেহেতু ভোট কেন্দ্রে কিছু লোকজন আসবে তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু তাঁরা সেটাও করেনি। ভোট শুরু হওয়ার আধাঘন্টার মধ্যেই তাঁরা আমাদের সকল নির্বাচনী ও পোলিং এজেন্ট বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারে। তাই আমরা নরসিংদী-১ আসনে পুণঃভোট গ্রহণের দাবি জানাচ্ছি।’
নরসিংদী-১ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আসলে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তারা মিথ্যাচার করছে। এমন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নরসিংদীর ইতিহাসে কখনো হয়নি। মানুষ উন্নয়নের ও সমৃদ্ধির পক্ষে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছে। আওয়ামী লীগ গত দশ বছরে নরসিংদীর মানুষের প্রত্যাশা পূরন করেছে। তাই তারা নৌকার প্রতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা