নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচনী সহিংসতায় নিহত ১
৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনের মো. মিলন মিয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক নির্বাচনি এজেন্টকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনের কুন্দারপাড়া কেন্দ্রের অদূরে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি জানান, রবিবার দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার কুন্দারপাড়ার ভোট কেন্দ্রের অদূরে গন্ডগোল দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে মো. মিলন মিয়া (৪৫) এর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে। নিহত মিলন মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহনের নৌকা প্রতিকের এজেন্ট ছিলেন।

উল্লেখ্য, নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন জহিরুল হক ভূঁইয়া মোহন (নৌকা প্রতিক)। এ আসনে অপর প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা