রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের ছাত্রদলের কমিটিতে জুনিয়র নেতাকে সভাপতি করায় দুই ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন। শনিবার (১৮) অক্টোবর দুপুরে দুই ছাত্রদল নেতা নরসিংদী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা দুইজন হলেন, রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বলেন, রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতা অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছেন বিষয়টি আমরা দপ্তরের মাধ্যমে জেনেছি। তবে বিষয়টির ওপর এখনই মন্তব্য করছি না, তাদের অব্যাহতি দেয়া হবে কী না পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
পদত্যাগ চাওয়া দুই ছাত্রদল নেতা পৃথক চিঠিতে উল্লেখ করেন, কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে তিনি পদত্যাগ চাওয়া দুজনের চেয়ে জুনিয়র। এ কমিটির অধীনে তারা কাজ করতে পারবেন না, ব্যক্তিগতভাবে দলের জন্য কাজ করবেন। কমিটিতে অনেক যোগ্যদের স্থান দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এর আগে, গেলো ৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাক্ষরে রায়পুরা সরকারি কলেজের শিক্ষার্থী রুমন মিয়াকে সভাপতি ও শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি