জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র্যালী ও পুরস্কার বিতরণ
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক
“গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি” এই শ্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় নরসিংদীতেও পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা সরকারী গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখানে জেলা সরকারী গ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন, কবি মহশিন খন্দকার, ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া ও প্রাণতোষ আট স্কুলের প্রতিষ্ঠাতা প্রাণতোষ দত্তসহ বিভিন্ন পাঠাগারের সদস্যগণ।
আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বছরের সেরা পাঠাগার সোমেন চন্দ পাঠাগার শ্রেষ্ঠ পাঠাগার নির্বাচিত হওয়ায় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা