নরসিংদীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা
০৬ মার্চ ২০১৯, ০৩:৪২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীতে পূর্ব হত্যার জের ধরে মহসিন মিয়া (৩৫) নামে হত্যা মামলার এক আসামীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় শহরতলীর ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত মহসিন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় আলতাফ কাজি হত্যা মামলার আসামী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে মহসিনের বিরুদ্ধে একই এলাকার প্রতিপক্ষ আলতাফ কাজীকে হত্যার অভিযোগ ওঠে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে আসে মহসিন। আলতাফ হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ চলছিলো মহসিনের। আজ বেলা ১১টার দিকে আলতাফ হত্যা মামলার আসামী মহসিন স্থানীয় একটি সালিশ বৈঠকে উপস্থিত হলে আলতাফ কাজীর ছেলেরাসহ প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় একটি সড়কের ওপর তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা