২৫ মার্চ কালরাত্রি: নরসিংদীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
২৫ মার্চ ২০১৯, ০৯:৩০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
২৫ মার্চ ভয়াল কালরাত্রি উপলক্ষে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় শহরের বিলাসদী এলাকায় সার্কিট হাউজের সামনে থেকে সদর উপজেলা মোড়স্থ প্রেসকাব পর্যন্ত সড়কের উভয় পাশে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ মার্চ কালরাত্রি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে গতকাল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে অংশ নেয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমী, সুবধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা, সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা