মাধবদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত
০৪ মে ২০১৯, ০৫:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
মাধবদী প্রতিনিধি ॥
নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মোস্তফা মানিক (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের নওয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মানিকের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচগাঁও এলাকার হলেও সে দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া এলাকায় শ্বশুড়বাড়িতে বসবাস করতো।
নিহতের পরিবারের লোকজন জানান, তিন সন্তানের জনক মোস্তফা মানিক শনিবার পাশের গ্রাম নওয়াকান্দি এলাকার হানিফ মিয়ার বাড়িতে পানি তোলার বৈদ্যুতিক পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে হানিফ মিয়ার বাড়ির লোকজন তাঁকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিসিৎসক মো. মনির হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহিনুর বেগম বলেন, আমাদের তিন ছেলে। তিনি ছিল আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন এই তিন সন্তান নিয়ে আমি কি হবে কিছুই ভেবে পাচ্ছি না।
মধাবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে প্রথমে পুলিশ হেফাজতে আনা হয়। পরে পরিবারের লোকজনের ইচ্ছায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা