টাউয়াদি কল্যাণ সমিতির উদ্যোগে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান
২৪ মে ২০১৯, ০৮:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার টাউয়াদী কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষদের সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকালে টাউয়াদী ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া।
এসময় প্রতিবছরের মতো এবারও স্থানীয় সুবিধা বঞ্চিত দুই নারীকে ২টি সেলাই মেশিন, দুইজনকে ৫ হাজার করে ও ২০ জনকে ১ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।
টাউয়াদী কল্যাণ সমিতির আহবায়ক বুরুজ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সময় টেলিভিশনের নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, নরসিংদী জজকোর্টের আইনজীবী নাদিম হোসেন খান, এডভোকেট জসিম উদ্দিন, সংগঠনটির সদস্য জাকির হোসেন ভূঁইয়া, মামুন ভূঁইয়া, সজল মিয়া, আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি