বকেয়া বেতন বোনাসের দাবীতে নরসিংদীর ইউএমসি জুটমিলের জিএম অবরুদ্ধ
২৯ মে ২০১৯, ০৪:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
কর্মকর্তাদের ৪ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে নরসিংদীর ইউএমসি জুট মিলের জিএম অফিস ঘেরাও ও জিএমকে অবরুদ্ধ করেছে কর্মকর্তারা। এসময় ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেন মিলটির ৮৯ জন কর্মকর্তা।বুধবার (২৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি ইউএমসি শাখা কর্তৃক এ কর্মবিরতি পালিত হয়।
বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি (বাপাশিকস) ইউমসি শাখার সভাপতি শ.ম. নেজামুল হক ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ফারুক জানান, কর্মকর্তাদের গত ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত মোট ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। তারপর উৎসব বোনাস দেয়া হয়নি এখনও।
এই দাবীতে সকাল ১০টার দিকে ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার গাজী শাহাদাৎ হোসেন তার অফিস কে প্রবেশ করার পর বেলা ১১টা থেকে বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতি ইউএমসি শাখার ৮৯ জন কর্মকর্তা কর্মবিরতী পালন করেন। এসময় জিএম অফিস ঘেরাও করে জিএমকে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর ২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি ও ঘেরাও কর্মসূচি ।
কর্মকর্তারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আমরা আমাদের বকেয়া বেতনের জন্য অপো করবো। আগামীকাল যদি বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান না করা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতীর ডাক দেয়া হবে। এই জন্য সরকার ও বিজেএমসি এর সুদৃষ্টি কামনা করেন কর্মকর্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা