নরসিংদীতে সেবিকার চাকুরীর প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক
০১ জুন ২০১৯, ০৩:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে বেসরকারী হাসপাতালে সেবিকার চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (৩১ মে) নরসিংদী সদও মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত চিকিৎসক আশরাফ উদ্দিন জুলফিকার (৫০) কে আটক করেছে।
অভিযুক্ত চিকিৎসক আশরাফ উদ্দিন জুলফিকার গাজীপুর জেলার হোতাপাড়ার মনিপুরের সিরাজুল ইসলামের ছেলে ও নরসিংদীর শীলমান্দি এলাকার সোনিয়া নীটওয়্যার নামক একটি শিল্প প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, অভিযুক্ত চিকিৎসক নরসিংদীর শীলমান্দিতে ভাড়া বাসায় থেকে একটি স্যুয়েটার কারখানায় মেডিকেল অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি ছুটির দিনে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিউলাইফ নামে একটি চিকিৎসক চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এ সুবাদে ওই চেম্বারে লিভারের রোগী স্থানীয় ওই কিশোরীর সঙ্গে পরিচয় ঘটে চিকিৎসক আশরাফ উদ্দিনের। পরে কিশোরীর লিভারের উন্নত চিকিৎসার পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে সেবিকার চাকুরী দেয়ার জন্য নার্সিং কোর্স করাতে তাকে গত ৩১ এপ্রিল তার নরসিংদীর শীলমান্দিস্থ সিরাজুল ইসলামের মালিকানাধীন ভাড়া বাসায় নিয়ে আসেন ওই চিকিৎসক।
এরপর চাকুরির প্রলোভন দেখিয়ে গত ৪ মে রাত ১১টায় ওই বাসায় কিশোরীকে জোরপূর্বক প্রথমবার ধর্ষণ করা হয়। এরপর ওই বাসায় চিকিৎসক আশরাফ কর্তৃক একাধিকবার ধর্ষিত হয় ওই কিশোরী। ধর্ষণের এ ঘটনা কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকিও দেয় চিকিৎসক আশরাফ।
শুক্রবার (৩১ মে) স্থানীয়রা কিশোরীকে নির্যাতনের ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত চিকিৎসককে আটক করে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক আশরাফ উদ্দিন জুলফিকাকে আটকের পর আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা