নরসিংদীতে ছাত্রী দগ্ধের ঘটনায় মামলা
১৪ জুন ২০১৯, ০৭:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামের এক কলেজ ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে দগ্ধ ফুলন বর্মণের বাবা যোগেন্দ্র বর্মণ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনকে অজ্ঞাতনামা আসামীসহ আরও আসামী থাকতে পারে বলে উল্লেখ করা হয়।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ফুলন বর্মণ তার বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে সদাই কেনা শেষে বাসায় ফিরছিল। এসময় অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত ফুলনের হাত মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফুলনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় সন্দেভাজন হিসেবে সঞ্জিব রায় (২৪) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আটক সঞ্জিব রায়পুরা উপজেলার রায়পুরা পূর্বপাড়া গ্রামের ননী গোপাল রায় এর ছেলে ও দগ্ধ ফুলন বর্মণ এর ভাইয়ের শ্যালক। শুক্রবার (১৪ জুন) ভোরে রায়পুরার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতসহ বিভিন্ন বিষয় আমলে নিয়ে মামলার তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা