নরসিংদীতে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ যুবক আটক
২৫ জুন ২০১৯, ১০:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদী বাজারে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ যুবককে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ জুন) রাতে উপ-পরিদর্শক জাকারিয়া আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নরসিংদী বাজারের লাইব্রেরী পট্রি থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো, নরসিংদী শহরের বীরপুর মহল্লার হারুন অর রশিদের ছেলে আল আমিন (২০), বৌয়কুড় মহল্লার আফজাল মিয়ার ছেলে সৌরভ হোসেন আরিফ (২০) ও চাঁদপুর জেলার মনহরখালী এলাকার নাসির মিয়ার ছেলে জোবায়ের (১৮)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর নামের এক ব্যক্তি নরসিংদী বাজারে সদাই কেনা শেষে ইজিবাইকযোগে ফিরছিলেন। ইজিবাইকটি লাইব্রেরী পট্রিতে পৌঁছলে ওই ৩ যুবক হাত ইশারা দিয়ে গতিরোধ করে। এসময় নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আলমগীরকে টেনে-হেচড়ে ইজিবাইক থেকে নামায়। পরে মাদক থাকার কথা বলে ওই ব্যক্তির পকেট থেকে ১ হাজার ৫ শত টাকা নিয়ে নেয়। এসময় আলমগীর ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ও বাজারে টহলরত ডিবি পুলিশ তাদের আটক করে। তাৎক্ষনিক তাদের পকেট তল্লাশী করে ছিনতাই হওয়া টাকা পাওয়া যায়।
পরে তাদের গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখায় নেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে নরসিংদী সদও মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা