নরসিংদীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু
০৪ জুলাই ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর শুভ রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নরসিংদী পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে পলাশ উপজেলার বরাব গুন্ডিচা মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ হয়।
রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র মো: কামরুজ্জামন কামরুল। এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দিপক সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর বীরপুরে শ্রী শ্রী জগন্নাথ বাড়ি ও শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির কমিটির উদ্যোগে পৃথকভাবে রথযাত্রার একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নরসিংদী পৌর এলাকা বীরপুর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে বীরপুর শ্রী শ্রী দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রারও উদ্ধোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র মো: কামরুজ্জামন কামরুল।
এসময় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজার হাজার ভক্ত অংশ নিয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার হতে ১২ জুলাই শুক্রবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলবে রথযাত্রা উৎসব। আগামী ১২ জুলাই শুক্রবার উল্টো রথের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
আগামী ১২ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলবে রথযাত্রার মহোৎসব। ৯দিন পর ১২ জুলাই পলাশের বরাব গুন্ডিচা মন্দির হতে উল্টো রথযাত্রা নরসিংদী পৌরসভায় এসে মহোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি