নরসিংদীতে ইজিবাইক ও মিশুক ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
০৭ জুলাই ২০১৯, ১২:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে চালককে জিম্মি করে ইজিবাইক ও মিশুক চোর ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালির সবুজ মিয়া (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৩), বরিশালের শাহআলী (৪৮), কুমিল্লা এলাকার শাওন (২৪), বাগেরহাটের সিরাজ মিয়া (৩৬), ঢাকার আরিফ (২৪) ও নরসিংদীর বুলবুল (২৮) তপন মিয়া (২৩)। তাদের নিকট থেকে চোরাই দুটি ইজিবাইক ও ৩টি মিশুক উদ্ধার করা হয়েছে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, দীর্ঘদিন ধরে আন্ত:জেলা এ চক্রটি নরসিংদীসহ আশপাশের জেলায় চালকদের জিম্মি, অজ্ঞান করাসহ অন্য কৌশলে ইজিবাইক ও মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। পরে ছিনতাই করা এসব ইজিবাইক কমদামে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়া হয়। কখনও কখনও এসব ঘটনায় ইজিবাইক বা মিশুক চালকেরা হতাহতও হয়ে থাকেন। এসব ঘটনার জের ধরে গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের দখল থেকে দুইটি চোরাই ইজিবাইক ও তিনটি মিশুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা