শিশু সায়মা সহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন
১১ জুলাই ২০১৯, ০৭:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
শিশু সামিয়া আফরিন সায়মা সহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শহরের কোর্ট রোডে নরসিংদী প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৮টি সামাজিক সংগঠন আমরা নরসিংদীবাসী, প্রয়াস, প্রত্যয়, গুডলাইফ, পলাশের পাপড়ি, বিএইচবি ব্লাড ডোনার কাব, পলাশ ব্লাড ডোনার কাব এর কর্মীসহ শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণিপেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজধানীতে শিশু সামিয়া আফরিন সায়মা ধর্ষণ ও হত্যাসহ সকল ধর্ষণ ও হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
দেশব্যাপী হত্যা ধর্ষণসহ সকল প্রকার নারী শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধনে। এসব ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধ বাড়ার আশংকা করেন মানববন্ধনে অংশগ্রণকারীরা।
এসময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলি আহমেদ, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, নিহত শিশু সায়মার মামা, চাচাতো ভাইসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা