কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন নরসিংদীর কৃতী সন্তান শফিকুল ইসলাম
১৬ জুলাই ২০১৯, ১০:৫২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার সাটির পাড়ার সন্তান শফিকুল ইসলাম নরসিংদীর জন্য বয়ে আনলেন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের মর্যাদা। কর্মক্ষেত্রে অনন্য অবদানের জন্য কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে প্রদান করা হয় এই মর্যাদা।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। জুন (২০১৯) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচন করা হয়।
সোমবার (১৫ জুলাই) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম এর হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান প্রমুখ ছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম জানান, এই পুরস্কার তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি সচেষ্ট হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা