নরসিংদীতে দুই ভাইয়ের শরীরে পেট্রল ঢেলে আগুন দিলো বড় ভাই
২২ জুলাই ২০১৯, ১০:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
তৌহিদুর রহমান :
নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে ছোট দুই ভাইয়ের শরীরে পেট্রল ঢেলে আগুন দিলো মাহবুব সরকার নামে এক বড় ভাই। নরসিংদীর চরাঞ্চলের বুধিয়ামারা গ্রামে নিজ বাসায় আজ সোমবার ২২ (জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলো বুধিয়ামারা গ্রামের জামাল সরকারের ছোট ছেলে মামুন সরকার (১৭) ও মেজো ছেলে মাসুম সরকার (২০)।
আগুন দেওয়ার পর থেকে অভিযুক্ত সহোদর মাহবুব সরকার (৩০)পলাতক রয়েছে।
ঘটনার পর অগ্নিদগ্ধদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। তাদের দুইজনের মধ্যে মামুনের শরীরের ৩০ ভাগ ঝলসে গিয়েছে তাঁর বর্তমান অবস্থা আশঙ্কাজনক এবং মাসুম এর শরীর সামান্য ঝলসে গিয়েছে সে এখন শংকামুক্ত ।
স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত বড় ভাই মাহবুব সরকার এর সাথে দুই সহোদরের পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে প্রথমে এক ভাইয়ের শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়, এগিয়ে গেলে অপর ভাইকেও আগুন দেয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা