অস্ত্র ও ইয়াবাসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর রায়পুরার মরজাল এলাকার সন্ত্রাসী আহমেদুল কবির অপু এবং তার দুই সহযোগী মোবারক ও মেহেদীকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে ১টি বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃত অপু হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বহু অপরাধের হোতা বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতারকৃত আহমেদুল কবির অপু (৩৮) রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমান এর ছেলে। তার সহযোগী মোবারক হোসেন (৩৮) একই উপজেলার শ্রীরামপুর এলাকার সাহাবুদ্দিন এর ছেলে ও মেহেদী হাসান (২৩) শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার ফারুক ইকবাল কাজলের ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার (পিপিএম) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।

উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গ্রেফতারকৃত অপু ও মোবারক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। অপুর বিরুদ্ধে ২৭টি মামলা ছিল। যার মধ্যে বর্তমানে ৪টি হত্যা মামলা, ১টি অস্ত্র, ২ টি ডাকাতি, ২টি মাদক, ২ টি বিস্ফোরকসহ অন্যান্য মামলার কার্যক্রম চলমান আছে৷ অপুর সহযোগী মোবারক হোসেন মরজাল পল্লী বিদ্যুৎ অফিসের আনসারের রাইফেল লুটের অন্যতম হোতা৷ সে ওই এলাকার ডাকাত সর্দার হিসেবে পরিচিত।
অস্ত্র ও মাদকসহ আটকের ঘটনায় তিনজনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে৷ সে মামলায় গ্রেফতার প্রত্যকের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি