পাইকারী কাপড়ের বাজার বাবুরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ত্রুটিপূর্ণ কাগজপত্রের মাধ্যমে সরকার থেকে দোকান বরাদ্দ নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা বন্ধে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত ব্যবসায়ী নন এমন অনেকে ত্রুটিপূর্ণ কাগজপত্রের মাধ্যমে শেখেরচর বাবুরহাটে নিজের নামে একাধিক সরকারি দোকান বন্দোবস্ত বা বরাদ্ধ নিয়েছেন। তারা এসব দোকান ভাড়া দিয়ে লাভবান হচ্ছেন। এ প্রেক্ষিতে বাজারের বিভিন্ন দোকান বা গদির মালিকানার সকল প্রকার কাগজপত্র যাচাই-বাছাই করেন ভ্রাম্যমান আদালত। এসময় বেশকিছু দোকানের মালিকানা একক বলে প্রমানিত হয়। এছাড়া বাজারের রাস্তা বন্ধ করে ফুটপাত দখল করে পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করাসহ বিভিন্ন কাগজপত্রে গড়মিল পরিলক্ষিত হয়। এসময় ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নিয়মানুযায়ী সরকারের কোষাগারে রাজস্ব জমাদানের মাধ্যমে কাগজপত্র বৈধ করে নেয়ার জন্য সময় দেওয়া হয়।
এসময় জানানো হয়, বাজারের প্রকৃত ব্যবসায়ী না হয়েও ক্ষমতার অপব্যবহার করে ভিটি বন্দোবস্ত নিয়ে ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নেয়া সরকারের বন্দোবস্ত আইনের পরিপন্থী।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: শাহরুখ খান, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, পরিচালক শেখ সেলিম, আল-আমীন রহমান ও শীলমান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী শেফালী বাউল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা